জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা এর পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 'মন্ডল' বংশে জন্ম,মোঃ সেলিম আল মামুন এর। রবিবার ৩ অক্টোবর মোঃ সেলিম আল মামুনের শুভ জন্মদিন।
তার পিতা ছিলেন একজন পুলিশ অফিসার। তিন ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়,ছোট ভাই ইন্জিনিয়ারি শামীম আল মামুন,তথ্য প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক,তার ছোট মোঃ আল আমিন,বিবিএ পাশ করে চাকরি করছেন। তিনি পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রায় একযুগ যাবত "সাধারণ সম্পাদকের" দায়িত্ব পালন করে আসছেন।দীর্ঘ দেড়যুগ যাবত সক্রিয় ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্র রাজনীতি দিয়েই তার পথ চলা শুরু,তিনি পিংনা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন।মূলতঃ মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মোঃ মুরাদ হাসান এমপি মহোদয়কে অনুসরণ, অনুকরণ করেই তার রাজনীতির পথচলা।আজকের সেলিম আলমামুন তারই(ডাঃ মুরাদ হাসান) সৃষ্টি।তার(সেলিম) রাজনৈতিক 'পিতা' আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান।
মোহাম্মদ সেলিম আল মামুন তার রাজনৈতিক জীবনে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান আদর্শকে বুকে ধারণ করে, লালন করে এবং পালন করে কাজ করে যাচ্ছেন।সমাজে তিনি একজন 'ক্লিন ইমেজের মানুষ'। তার দীর্ঘ পথ চলায় তার সহযোদ্ধা হিসেবে তাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নং পিংনা ইউনিয়ন আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক।।
মোহাম্মদ সেলিম আল মামুন সবার কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন তাঁর রাজনৈতিক জীবনে মানুষের উপকার ও সমাজ সেবামূলক কাজ করে যেতে পারেন।